মধ্যরাতে বিজেপি গুন্ডা পাঠিয়ে দলের দফতর তছনছ করেছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, কলকাতার ক্যামাক স্ট্রিটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে হামলার ঘটনায় বিজেপি জড়িত। বিজেপি তাদের লোক পাঠিয়ে কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মমতা বলেন, কার্যালয়ের কাগজপত্র, দলিল ও গুরুত্বপূর্ণ নথি তছনছ করা হয়েছে। চারজনকে কার্যালয়ের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, অত্যাচার বন্ধ না হলে দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসবেন।
সূত্র: আনন্দবাজার











