spot_img

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, কীভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রাখতে হয়’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মোদির সফর নিয়ে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে আমরা চিন্তা করছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, কীভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রাখতে হয়।

শনিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্ধারিত সূচি অনুযায়ী হবে। কারও প্রতিবাদ, আন্দোলনে সরকার চিন্তিত নয়। মোদির সফরের বিরোধিতা নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই। আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।

ড. মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন- এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এখানে নানা মতের লোক রয়েছেন। এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ