২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫১ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৫৭৫ জন।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) গাজ্জার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা।
চিকিৎসা সূত্রগুলো জানায়, গত ৪৮ ঘণ্টায় গাজ্জার হাসপাতালগুলোতে ১৭ জন নিহতের মরদেহ পৌঁছেছে। এর মধ্যে নতুন করে নিহত হয়েছেন ৫ জন, আগের আঘাতে পরে মারা গেছেন ১ জন এবং ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২৭ জন।
সূত্রগুলো জানায়, গত ১১ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে এবং আহতের সংখ্যা ৪ হাজার ৪৬৪ জনে পৌঁছেছে। এ সময় ধ্বংসস্তূপ থেকে ৮১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া গত আগস্ট মাসে তথ্য যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরও ১৬০ জন নিহতের নাম সামগ্রিক নিহতের পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে।
চিকিৎসা সূত্রগুলো আরও জানায়, এখনো বহু হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে এবং মরদেহ উদ্ধার করতে পারছে না।
সূত্র : ওয়াফা











