spot_img

নওরোজ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন এরদোগান

ইনসাফ | নাহিয়ান হাসান


তুরস্ক আরো সুন্দর,সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যত বিনির্মাণ করতে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট এবং জনপ্রিয় মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান।

রবিবার (২১ মার্চ) নওরোজ উদযাপন কালে তিনি একথা বলেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে, নওরোজকে ভাতৃত্ব, আশা-ভরসা এবং সংহতির প্রতীক বলে মন্তব্য করেছেন মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট এরদোগান।

নওরোজ উৎসব পালনের ঐতিহ্যের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন,মধ্য-এশিয়া থেকে বলকান পর্যন্ত ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিসীমায় বহু আগে থেকেই নওরোজ উদযাপিত হয়ে আসছে।

নতুন প্রজন্মের কাছে নওরোজ উৎসব সাংস্কৃতিক মূল্যবোধের স্মরণ, সংরক্ষণ ও তা ছড়িয়ে দেওয়ার বার্তাবহ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাছাড়া, এই বসন্ত উৎসবের শুভকামনা তার জাতির জন্য প্রাচুর্যতা নিয়ে আসার ব্যাপারে তিনি আশাবাদী।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ