spot_img
spot_imgspot_img

আমেরিকার শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

আমেরিকা ও ইসরাইলের শুরু করা যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী বিশৃঙ্খলা ও সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাঘেই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ছিল।

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের অবৈধ ও নৃশংস যুদ্ধ বাণিজ্যিক নৌ চলাচল ব্যাহত করেছে, তেলবাহী ট্যাংকারের চলাচল স্তব্ধ করেছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংঘাতটি আমেরিকা তৈরি করেছে। এখন তারা নিজেদের তৈরি বিশ্ব সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে পুরো বিশ্বকে এর খেসারত দিতে বাধ্য করতে চাইছে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ