spot_img

লোটে শেরিংকে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন।

সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তার এই সফর।

ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও ভুটানের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে সংলাপ হবে।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষ থেকে ভুটানের রাজা বরাবর আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

কিন্তু অনিবার্যকারণবশত রাজা অনুষ্ঠানে যোগদান করতে অপারগ হওয়ায় তার প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ