spot_img
spot_img

মেখল মাদরাসার মুহতামিম নির্বাচিত হলেন মাওলানা উসমান ফয়জী

মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালে মেখল মাদরাসার মুহতামিম পদ শূন্য হওয়ায় আজ এক জরুরি বৈঠকে নতুন মুহতামিম নির্বাচিত হয়েছেন আল্লামা ফয়জুল্লাহ রহ. এর ছোট নাতী ও মাওলানা নোমান ফয়জী রহ. এর ছোট ভাই মাওলানা উসমান ফয়জী।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা নোমান ফয়েজী।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) বাদ যোহর আল্লামা নোমান ফয়জী রহ. এর বড় ছেলে মাও.জাকারিয়া নোমান ফয়জীর ইমামতিতে মেখল মাদরাসা প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও হাজারো মুসল্লিদের উপস্থিততে জানাযার নামাজ সম্পন্ন হয়!

উপস্থিত ছিলেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতী আব্দুসসালাম চাটগামী, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ

বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাও.সালাউদ্দীন নানুপুরী, ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাও.মাহমুদুল হাসান, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবীবুর রহমান কাসেমী, লালখান বাজার মাদ্রাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, ফেনী জামেয়া রশীদিয়া’র মুহতামিম মুফতী ফয়জুল্লাহ কাসেমীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ