বাংলাদেশ কওমী মাদরাসার শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস এর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর শেখ রাসেল মেডিকেল হাসপাতালের আইসিউতে তাকে ভর্তি করা হয়।
গুলিস্তানস্থ পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রী মুফতী ওয়াক্কাস ফুসফুস ও শ্বাসকষ্টে ভূগছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সেখান থেকে আইসিউতে ভর্তির জন্য শেখ রাসেল মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মুফতী ওয়াক্কাসের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে বিশেষ দুআর আবেদন জানিয়েছেন।











