সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে চালানো হুথিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এসব হামলায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
একই সঙ্গে সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র : পররাষ্ট্র মন্ত্রণালয়












