spot_img

আমার আছে শুধু আল্লাহ আর গরিব জনগণ: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার কাছে আছে শুধু আল্লাহ, ত্যাগী নেতাকর্মী ও গরিব জনগণ। আজকে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, গরিব মানুষের পক্ষে কথা বলতে গিয়ে নেতাকর্মীরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন।

বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি সাদাকে সাদা বলব, কালোকে কালো বলব। আমি যতগুলো কথা বলেছি, সবগুলোই আস্তে আস্তে মিলে যাচ্ছে।

তিনি বলেন, যারা অপকর্মের হোতা, তারা কথা শুনেন দুর্নীতিবাজ অ্যাডভোকেট ইসরাতুন্নেছার। সিঙ্গাপুর থেকে আরম্ভ করে বাংলাদেশে যে দুর্নীতি এ মহিলা করছে, তার সব তথ্য আছে।

নেত্রী যদি কখনো ডাকে সব নেত্রীকে দেখাব। আমার ওপর আজকে এত অত্যাচার নির্যাতন চলছে। আজ মানবাধিকার কোথায়। তারাও কি বিক্রি হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ