spot_img
spot_img

টাঙ্গাইলে ৪৮ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ৩

টাঙ্গাইলের কালহাতিতে অবৈধভাবে বিক্রির সময় ৪৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কালহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আওলাতুল এলাকার ডিলার ইয়াসিন আলীর গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা বলেন, গত বুধবার রাত ৩ টার দিকে ডিলার ইয়াসিন নিয়মবহির্ভূতভাবে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে নিজ গুদামে নিয়ে সরকারি বস্তা পরিবর্তন করে বিক্রি করা চেষ্টা করলে এলাকাবাসি তাদের আটক করে আমাদের জানায়। পরে সেখান থেকে ৪৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ