spot_img
spot_imgspot_img

ফিলিপাইনে ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এখনো ৮০ জনের বেশি মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পালাওয়ানের কোরন উপকূলের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের প্রকাশিত ভিডিও ফুটেজে ফেরিটির বিভিন্ন অংশ আগুনে পুড়ে যেতে দেখা যায়। উদ্ধারকারীদের কয়েকজন নিহতের মরদেহ বডি ব্যাগে করে সরিয়ে নিতে দেখা গেছে।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবায়াব ডি-জেড-এক্স-এল রেডিওকে বলেন, ফেরিটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্যের নাম ছিল। সব মিলিয়ে ফেরিটিতে ১৩৪ জন ছিলেন।

উদ্ধার হওয়া ৪৩ জন ও নিহত পাঁচজনকে হিসাবের মধ্যে ধরলে ৮০ জনের বেশি মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান থাকায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কায়াবায়াব।

ফেরিটি ম্যানিলার বাসেকো এলাকা থেকে ছেড়ে কোরনের উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সূত্র রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ