বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশের মানুষকে স্বাধীন বলা যাবে না।
তিনি বলেন, সরকার জনগণকে বাদ দিয়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।
শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও জনগণের আশা-আকাঙ্খা পূরণ হয়নি। অবৈধ সরকারের হাতে বিএনপি চেয়ারপার্সন এখনও বন্দি।
তিনি আরও বলেন, দূর্ভাগ্যজনকভাবে বন্ধুদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান হয়নি অথচ সরকার তাদের একতরফাভাবে সুবিধা দিয়ে যাচ্ছে।











