spot_img

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সীমান্তে ভারতীয় বাহিনীকে মিষ্টি দিল বিজিবি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় বাহিনী বিএসএফ সৈন্যরা ও সিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৬ মার্চ) সকালে সীমান্তে ভারতের ৬১ ব্যাটালিয়নের পরিদর্শক ওমা রামকে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়কের পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ওই মিষ্টি উপহার দেন।

এবিষয়ে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আমার পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার বিজিবি সদস্যরা মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। প্রায় প্রতিটি দিবসে আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে থাকি।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনের তাদের একটা বড় অবদান রয়েছে। তাই তাদের সঙ্গে সবসময় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে আমরা এসব আয়োজন করে থাকি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ