spot_img
spot_imgspot_img

রাজনৈতিক ব্যবস্থা না বদলালে যে-ই ক্ষমতায় আসুক স্বৈরশাসকে পরিণত হবে: মাওলানা মামুনুল হক

দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই ‘হাসিনা’য় পরিণত হবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদটি বর্তমানে কেবল আলংকারিক বা ঠুঁটো জগন্নাথ হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, এর মাধ্যমে দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কোনো দলীয় বিচারপতি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারেন।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে পিছিয়ে গেলে প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই এ দাবিতে জনগণের দুয়ারে দুয়ারে যাবে।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ