spot_img

হরতাল করতে দেওয়া হবে না; হেফাজতের তাণ্ডব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, কোনো হরতাল করতে দেওয়া হবে না। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (২৬ মার্চ) রাতে তিনি এসব কথা বলেন।

এর আগে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ এবং সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হত্যা এবং হামলার প্রতিবাদে সারাদেশে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রোববার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ