spot_img
spot_imgspot_img

হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুথিদের হামলার পরও হুথিদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বর্তমানে কোনো আলোচনা নেই না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান আপাতত কোনো সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ মুহূর্তে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় এলে আমরা চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেব।’

চলতি সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন শহর ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার পর এই প্রশ্ন ওঠে।

গত মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পাকিস্তান হুথিদের হামলার নিন্দা জানিয়েছে এবং ইয়েমেনে তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতারও চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ