spot_img

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তবে কি বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হবে তা জানাননি শায়রুল কবির।

তিনি বলেন, বিকাল চারটায় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ