রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধানের আগমন ঘিরে নতুন রূপে সাজছে সিলেট নগরী।
একদিনের সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতসহ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি শেষ হয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে বিভিন্ন স্তরে নিরাপত্তায় থাকছে একাধিক সংস্থা। দিনব্যাপী কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।












