spot_img

মুফতি ওয়াক্কাসের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, মুফতি মুহাম্মাদ ওয়াককাস একজন প্রথিতযশা আলেমে দ্বীন, প্রবীণ রাজনীতিবিদ, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে দেশ, জাতি ও ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দেশ, জাতি ও ইসলামের পক্ষে ভূমিকা পালন করতে গিয়ে তিনি ফ্যাসিবাদী সরকারের জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম মুফতী মুহাম্মাদ ওয়াক্কাসের রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ