spot_img
spot_img

গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা তাদের ভালো চায় না: রাকিব

গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের যারা উৎসাহিত করে, তারা কখনো শিক্ষার্থীদের ভালো চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের যারা উৎসাহিত করে, তারা কখনো শিক্ষার্থীদের ভালো চায় না। তারা শুধু নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করতে চায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম বলেন, তোমরা অবশ্যই সতর্ক থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি তোমাদের গুপ্ত রাজনীতি করতে উৎসাহিত করে, নোংরামি করতে উৎসাহিত করে, তাহলে তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধেও অবস্থান গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আমি বিসিএস ক্যাডার হতে পারলাম না বলে আমার জীবন শেষ, পরিবার ও ক্যারিয়ার শেষ, এটি পুরোপুরি ভুল ও মিথ্যা ধারণা। এই বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে হাজার হাজার কর্মসংস্থান রয়েছে, যেখানে বাইরের দেশ থেকে মানুষ এসে কাজ করে যাচ্ছে। তাদের বেতন ও ক্যারিয়ার অনেক ভালো পর্যায়ে রয়েছে, যা কল্পনাও করা যায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ