spot_img

সাময়িকভাবে স্থগিত হলো বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে বিএনপি।

বুধবার (৩১ মার্চ) দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের উদাসীনতার ফলশ্রুতিতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির পরিপ্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ/নেতা, কর্মী, সমর্থকদের সমাগম ঘটে-বিএনপির এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ