spot_img
spot_img

পশ্চিম তীরে গাড়িতে হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পূর্বদিকে একটি গাড়িতে গুলি চালিয়ে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ ঘটনায় আরেকজন আহত হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে দখলদার বাহিনী।

রোববার (২০ সেপ্টেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সাফা নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনিনের পূর্বদিকে একটি গাড়ি লক্ষ্য করে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী গুলি চালিয়েছে। গাড়িটি দিয়ে কথিতভাবে কাউকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে দখলদার বাহিনী।

সূত্রগুলো জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় এক যুবক শহীদ হয়েছেন। অন্যজন আহত হয়েছেন এবং দখলদার বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।

ঘটনার পর দখলদার বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সামরিক সদস্য ও সরঞ্জাম মোতায়েন করে। একই সঙ্গে ওই এলাকার চারপাশে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে।

দখলদার বাহিনী ওই এলাকায় যাওয়ার বিভিন্ন সড়কে তল্লাশি ও সড়ক বন্ধের অভিযান চালাচ্ছে।

আজ সকাল থেকে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দখলদার বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলার কারণে উত্তেজনা বাড়ছে। একই সময়ে তথাকথিত ‘ইয়োম কিপ্পুর’ বা ‘ক্ষমার দিন’ উপলক্ষে ৫০৯ জনেরও বেশি বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদে হানা দিয়েছে।

সূত্র: সাফা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ