spot_img
spot_img

স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রেখে কুচিয়ামোড়ার প্রতিবাদ সমাবেশ স্থগিত: মধুপুরের পীর

গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল কর্মসূচিতে সংগঠনটির নায়েবে আমীর, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ এবং সৈয়দপুর মাদরাসার মুহতামিম মাওলানা বশির আহমদ সহ তাওহীদি জনতার উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জ সিরাজদিখান এর কুচিয়ামোড়া কলেজ মাঠে আগামীকালের অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মধুপুরের পীরসহ তাওহীদি জনতার ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিতব্য বিক্ষোভটির আয়োজন করে হেফাজতে ইসলাম ঢাকা দক্ষিণ ও মুন্সিগঞ্জ জেলা।

করোনাভাইরাস দিনদিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রেখেই এই প্রতিবাদ বিক্ষোভটি স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ