spot_img

হাতিরঝিলে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে ৪ র‌্যাব সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে চাঁদাবাজির অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের নামে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৪ র‌্যাব গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, অপহরণ করে চাঁদা নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে র‍্যাবের পরিচালক (ডিরেক্টর অ্যান্ড মিডিয়া উইং) কমান্ডার খন্দকার আল মইন বলেন, ঘটনাটা আমরা শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি তারা র‍্যাব সদস্য। খোঁজখবর নেওয়া হচ্ছে।

তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ