spot_img

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী করোনায় আক্রান্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, শুক্রবারই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল পজেটিভ জানতে পেরেছি। এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয়ক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি মেহেরপুর মহকুমার প্রশাসক (এসডিও) ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ