spot_img
spot_img

রাঙামাটিতে লক্ষ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ

রাঙামাটিতে স্টেডিয়ামের সিঁড়ির নিচে থেকে লক্ষ টাকা মূল্যের টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) সকালে পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ।

জানা যায়, আজ সকালে স্টেডিয়ামের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলা ও পেয়াজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে সকাল ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে টিসিবি পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পণ্যগুলো উদ্ধার করেছি। তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ