spot_img

অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের আওতামুক্ত থাকবে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই কাজে অংশগ্রহণ করুন। মাস্ক পরিধান করে এ সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন।

তিনি বলেন, সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হওয়ার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নিতে হবে। বর্ষার আগে কাজ করার এখনই উপযুক্ত সময়। ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা একেবারে ফাঁকা থাকবে, তাই এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।

সামনে যেসব প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে, শুকনো মৌসুম এলেই যেন সেসব নির্মাণ কাজ শুরু করা যায় তার পেপার ওয়ার্ক এখনই শেষ করার নির্দেশনাও দেন ওবায়দুল কাদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ