spot_img
spot_img

ময়মনসিংহে বহিষ্কারের হুমকি দিয়ে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করল শিক্ষক

বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দিয়ে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সরকারপাড়া থেকে শুক্রবার (১৬ এপ্রিল) রাতে শফিকুল ইসলাম হলুদ (৩৭) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক।

শনিবার (১৭ এপ্রিল) ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ইংরেজি বিভাগে শিক্ষকতার সুযোগে তার বাড়িতে গিয়ে ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাইভেট পড়ত। গত ২০২০ সালের ২২ অক্টোবর বিকেলে এক শিক্ষার্থী তার বাড়িতে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দিয়ে শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন স্কুল শিক্ষক। তারপর থেকে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করেন শফিকুল ইসলাম।

আবারও বৃহস্পতিবার (১ এপ্রিল) আরও শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দিয়ে বলাৎকার করেন ওই লম্পট শিক্ষক। এভাবে কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকার করলে শিক্ষার্থীরা তাদের স্বজনদের বিষয়টি খুলে বলেন। পরে শিক্ষার্থীদের একজনের বাবা গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) শিক্ষককে আসামি করে মামলা করার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ