spot_img
spot_img

কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বসুরহাট বাজারে আসার উদ্দেশে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন নুরুন্নবী চৌধুরী। পথে কলাবাগান এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার পায়ে গুলি করে। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ