spot_img
spot_img

বাধ্যতামূলক অবসরে সোনারগাঁ থানার সেই ওসি

সোনারগাঁওয়ের একটি রিসোর্টে মাওলানা মামুনুল হক ও তার দ্বিতীয় স্ত্রীর সাথে সংঘঠিত ঘটনার সময় দায়িত্বরত সেখানকার থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।

আজ সোমবার (১৯ এপ্রিল) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ