দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বানিনীর সামরিক হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
মঙ্গলবার (৬ অক্টোবর) আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সে রুদ্ধদ্বার বৈঠকে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ-সময়ও বৈঠকে সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মুহাম্মাদ নুরি উপস্থিত ছিলেন। এ সাক্ষাতের মধ্য দিয়ে ফিলিস্তিনি নিপীড়িতদের প্রতি তুরস্কের সংহতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারির হামলায় নিহত শিশু
গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা শুরুর তৃতীয় বার্ষিকী ঘনিয়ে আসার সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ্জায় ইসরাইলের গণহত্যা শুরু হয়।
২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজ্জা শহরে হিন্দ রজব ছয় পরিবারের সদস্যের সঙ্গে নিহত হন। তারা যে গাড়িতে ছিলেন সেটি ইসরাইলি সামরিক বাহিনীর গুলির মুখে পড়লে এ ঘটনা ঘটে।
নিহত ও ধ্বংসযজ্ঞের চিত্র
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি দখলদার ইসরাইল এখনো লঙ্ঘন করে চলেছে। সোমবার পর্যন্ত হামলায় অন্তত ১ হাজার ৪৬০ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ১১৬ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরুর পর থেকে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সংঘাতের সময় গাজ্জার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি











