ইসলামাবাদ আফগান জনগণের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ডুরান্ড লাইনসংলগ্ন সীমান্ত পারাপারের পথগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিষয়ক উপমন্ত্রী মাওলানা হায়াতুল্লাহ মুহাজির ফারাহী।
বুধবার (১৪ অক্টোবর) লাঘমান প্রদেশে সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক, আদর্শিক ও পেশাগত সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের সামরিক নেতৃত্বের সমালোচনা করে মাওলানা ফারাহী তাদের বিরুদ্ধে ‘লজ্জাজনক কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগ করেন। একইসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের সামরিক নেতৃত্ব ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অগ্রগতি সহ্য করতে পারছে না।
মাওলানা ফারাহী বলেন, ইমারাতে ইসলামিয়া যুদ্ধ চায় না। সশস্ত্র সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তবে আফগানিস্তান আক্রান্ত হলে ইমারাতে ইসলামিয়া দেশটির প্রতিরক্ষা করবে এবং উপযুক্ত সময়ে এর জবাব দেবে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফারাহী এসব মন্তব্য করেন। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ওপর সাম্প্রতিক বিমান হামলার প্রভাবও অব্যাহত রয়েছে।
সূত্র : আরিয়ানা নিউজ, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়











