ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটিতে সরাসরি আঘাত হেনেছে এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
সারি দাবি করেন, যুদ্ধবিমানটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তায়েফের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি











