spot_img
spot_img

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে ৩২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। আটক জেলেদের মধ্যে ৩০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ