spot_img
spot_img

জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটি সমিতি: আনিসুর রহমান তালুকদার

জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটি সমিতি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

তিনি বলেন, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটি সমিতি। আর সেই সমিতির আন্ডারে যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে তারা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছেন। মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ