spot_img
spot_img

মাওলানা আতাউল্লাহ আমীনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ডের এই আদেশ দেন।

২০১৩ সালের পল্টন থানায় দায়ের করা এক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ