পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর নেতা সিরাজুল হক। তিনি বলেছেন, চার দেশের মধ্যে একটি জোট গড়ে উঠলে আফগানিস্তান ইস্যুর সমাধানের পাশাপাশি পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করা সম্ভব হবে।
এক্সে দেওয়া এক পোস্টে সিরাজুল হক বলেন, প্রস্তাবিত এই জোট মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। এর মধ্যে ইরান, কাশ্মীর ও গাজ্জা-সংক্রান্ত বিষয় রয়েছে। পাশাপাশি আল-কুদস মুক্তির প্রচেষ্টাকেও এই জোট সমর্থন করতে পারে।
তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শুধু মৌখিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে ঐক্যের প্রমাণ দিতে হবে। ফিলিস্তিনিদের সমর্থন করা, নিপীড়িত মুসলমানদের সুরক্ষা দেওয়া এবং অভিন্ন চ্যালেঞ্জগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার তেহরানে সৌদি আরব, ইরান, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর সিরাজুল হকের এই বক্তব্য এলো।
সূত্র : আরিয়ানা নিউজ











