spot_img
spot_img

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে খুলবে না দেওবন্দ মাদরাসা

ভারতে মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত সময়ে খুলবে না বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দ।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা কারি মুহাম্মাদ উসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এদিকে দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা দারুল উলূম দেওবন্দের পুরানো শিক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ এ ঘোষণা দেওয়া হচ্ছে। আগামী ১০ শাওয়াল মাদরাসা খুলে দেওয়ার পূর্ব নির্ধারিত সময় ঘোষনা করা হয়েছিল। ভারতজুড় মহমারি করোনার ব্যাপক প্রাদুর্ভাবের কারণে ১০ শাওয়াল মাদরাসা খুলবে না।

বিজ্ঞপ্তিতে দারুল উলূম দেওবন্দে অধ্যয়নরত সব পুরনো শিক্ষার্থীকে জানানো হয়েছে যে, পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মাদরাসার সব কার্যক্রম বন্ধ থাকবে। আগের নির্ধারিত ঘোষণা অনুযায়ী দেশ-বিদেশের কোনো শিক্ষার্থী যেন মাদরাসায় উপস্থিত না হয়। মাদরাসা খোলার সিদ্ধান্ত হলে পরবর্তীতে তা জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী (রমজান পরবর্তী) নতুন শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি ও পড়াশোনার বিষয়ে পরবর্তী ঘোষণা হলেই শিক্ষার্থীরা মাদরাসায় উপস্থিত হবে। পরবর্তী ঘোষণা ছাড়া কোনো শিক্ষার্থী মাদরাসায় আসবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ