spot_img
spot_img

বাবুনগর মাদরাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে জুমার নামাজ আদায় শেষে বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় তাঁর যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসা সূত্র জানায়, দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের শুক্রবার দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যোগ দেওয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।

এ ছাড়া সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ ফজর মাদরাসা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ