spot_img
spot_img

বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না: নুরুল হক নুর

বাংলাদেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জুলাইয়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও জামায়াতের মতো উগ্রবাদীরা বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। নব্য ফ্যাসিবাদ যারা ফিরিয়ে আনতে চায়, তারাই এক দফার কথা বলে। তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না। ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

এনসিপি থেকে তরুণ নেতৃত্বের সরে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের সঙ্গে জোট করার কারণে সামান্তা শারমিনসহ অনেক তরুণ নেতৃত্ব এনসিপি থেকে সরে যাচ্ছেন।

এ সময় শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার অপচেষ্টা প্রতিহত করার কথাও বলেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ