দেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশে কম নন। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁরাই উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা ও সংকট রয়েছে। জনসংখ্যার তুলনায় হাসপাতাল ও চিকিৎসা জনসংখ্যার তুলনায় হাসপাতাল ও চিকিৎসা শিক্ষার সুযোগও পর্যাপ্ত নয়। এসব ঘাটতি দূর করতে হবে।











