প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে এবং এ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও বৃটেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান হুমায়ুন কবির।











