২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খেলাফত মজলিসের অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মুহাম্মাদ জসিমের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
এদিকে গতকাল শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৩ সালে শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের অভিযোগে করা মামলা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে মামলায় তাকে গ্রেফতার করা হয়।












