spot_img
spot_img

গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতা দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ।

তিনি বলেন, এসব ঘটনা শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।

প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখে রাষ্ট্রের অভিভাবক আছে কি না, তা নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র ব্যর্থ হচ্ছে।

সরকারের প্রতি জনগণের আস্থার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং গণ-আকাঙ্ক্ষা ও গণরায় উপেক্ষা করলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকার কথা নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, মানুষ নিজের চোখে সহিংসতার ঘটনা দেখার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বক্তব্য বাস্তবতাকে অস্বীকার করার শামিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ