spot_img
spot_img

হাসিনার বিচার তাঁর বাবার তৈরি করা আইনেই হবে-যার শাস্তি মৃত্যুদণ্ড

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইনেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদুর রহমান। তিনি বলেন, এই আইন তাঁর বাবার তৈরি করা এবং অন্তর্বর্তী সরকারের সময়ে তা আরও স্বচ্ছ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. জাহেদ বলেন, বাংলাদেশের আইনে এ অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং আপিলের সুযোগও সীমিত করা হয়েছে। সরকার সেই আইন অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায়।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লিখিত ‘ভারতের শর্ত’ প্রসঙ্গে তথ্য তিনি বলেন, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রতিক্রিয়া দেখাবে না। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে সরকার তা বিবেচনা করবে।

উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। কোনো অন্যায় চাপ বা শর্ত সরকার মেনে নেবে না।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমেই হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে ড. জাহেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নামে যেকোনো মিছিল, সভা বা সমাবেশ আয়োজন এই মুহূর্তে বেআইনি। গোপালগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো নৃশংসতা সরকার কোনোভাবেই সহ্য করবে না।

তিনি আরও বলেন, সেখানে যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র হাতে যাদের ছবি দেখা গেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে পলাতক নেতাদের উসকানিতে দেশে থাকা ‘নন-পলাতক’ নেতাকর্মীরা ফৌজদারি অপরাধে জড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ