spot_img
spot_img

দেশে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি: প্রধানমন্ত্রী

দেশে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ অক্টোবর দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রেমিট্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও তাঁর সময়েই চালু হয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ