spot_img
spot_img

২৯ সালের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

২৯ সালের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রযুক্তি শুধু ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই সময়। এ সময় নতুন প্রজন্মকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ