spot_img
spot_img

দৃশ্যমান পদক্ষেপ না থাকায় দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে: হামিদুর রহমান আজাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, পুরো জাতি নিরাপত্তাহীনতায় রয়েছে বলা যায়। আতঙ্কিত অবস্থায় দিনরাত পার করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তথা পতিত স্বৈরাচারের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের ফলে দেশ একটা অস্থিরতার মধ্যে চলে গেছে। পুরো জাতি নিরাপত্তাহীনতায় রয়েছে বলা যায়। আতঙ্কিত অবস্থায় দিনরাত পার করছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় জনগণের নিরাপত্তা বিধান করা এবং দেশে আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখা সরকারের দায়িত্ব। কিন্তু সে ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপ যথার্থ ও দৃশ্যমান ছিল না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ