spot_img
spot_img

জুলাইপন্থীদের মধ্যে দ্রুত সংলাপের তাগিদ বিরোধী দলগুলোর

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও নাশকতা মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দ্রুত সংলাপ আয়োজনের তাগিদ দিয়েছেন বিরোধী দলগুলো। এ লক্ষ্যে সরকারের প্রতি সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান পরাজিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চা-চক্রে আমন্ত্রণ জানান। বৈঠকে ঐক্য ও সমাবেশের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় বিরোধীদলীয় নেতা সংলাপ আয়োজনের পরামর্শ দেন। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

এদিকে এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল সংলাপের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। দলগুলোর বক্তব্যে জবাবদিহি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বিএনপি, জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন দল আওয়ামী লীগের তৎপরতা ও নাশকতার বিরুদ্ধে পৃথক কর্মসূচিও পালন করছে। জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ